সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫৪ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথের দিন চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে ১৭ ও ১৮ […]

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথের দিন চূড়ান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি—এই দুই দিন বিবেচনায় রাখা হয়েছে। পরিস্থিতি ও প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করে এর আগেও শপথ অনুষ্ঠান হতে পারে।

তারা আরও জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখার অর্থ এই নয় যে মন্ত্রিসভায় ৫০ জন সদস্য থাকবেন। সাধারণত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়, কারণ অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি গাড়ি নেন না বা পরে গ্রহণ করেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানানো হবে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ