সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে আশ্রয়কেন্দ্রে ছুরিকাঘাতে বাসিন্দা নিহত, ২৯ বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়াশিংটন হাইটস এলাকায় গৃহহীন পুরুষদের একটি আশ্রয়কেন্দ্রে ছুরিকাঘাতে এক বাসিন্দা নিহতের ঘটনায় ২৯ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম জাভেদ টাইগটার। গত সেপ্টেম্বরে ঘটে যাওয়া এ ঘটনায় বুধবার অভিযোগ গঠনের তথ্য জানান ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর ৩৩ বছর বয়সী নিকোলাস আহমাদকে […]

নিউইয়র্কে আশ্রয়কেন্দ্রে ছুরিকাঘাতে বাসিন্দা নিহত, ২৯ বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়াশিংটন হাইটস এলাকায় গৃহহীন পুরুষদের একটি আশ্রয়কেন্দ্রে ছুরিকাঘাতে এক বাসিন্দা নিহতের ঘটনায় ২৯ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম জাভেদ টাইগটার। গত সেপ্টেম্বরে ঘটে যাওয়া এ ঘটনায় বুধবার অভিযোগ গঠনের তথ্য জানান ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর ৩৩ বছর বয়সী নিকোলাস আহমাদকে ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে জাভেদের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ড ও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, জাভেদ ও আহমাদ দুজনই ওয়েস্ট ১৬৮তম স্ট্রিট ও ফোর্ট ওয়াশিংটন অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ওই আশ্রয়কেন্দ্রে থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন আশ্রয়কেন্দ্রের প্রবেশপথের লবিতে আহমাদকে ধাক্কা দেওয়ার পর তার সঙ্গে তর্কে জড়ান জাভেদ। এরপর তিনি নিজের কক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর আবার লবিতে এসে আহমাদের শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে আহমাদ মাটিতে পড়ে যান।

কৌঁসুলির দপ্তরের তথ্য অনুযায়ী, ঘটনার পর আশ্রয়কেন্দ্রের কাছ থেকেই জাভেদকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের সময় তার পরনে সেই পোশাকই ছিল, যা ছুরিকাঘাতের ঘটনার সময় দেখা গিয়েছিল।

আহমাদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেন, অভিযোগ অনুযায়ী, জাভেদ টাইগটার অর্থহীন সহিংসতার ঘটনায় নিকোলাস আহমাদকে হত্যা করেছেন।

এ মামলার বিচার শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত জাভেদ টাইগটারকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ