নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩৮৭ বিলিয়ন রুপির বেশি বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ ব্রিফিংয়ে ক্ষয়ক্ষতির এই প্রাথমিক হিসাব তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি। তিনি জানান, ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশুসহ বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় আনলে মোট ক্ষতির পরিমাণ […]
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩৮৭ বিলিয়ন রুপির বেশি বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ ব্রিফিংয়ে ক্ষয়ক্ষতির এই প্রাথমিক হিসাব তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি।
তিনি জানান, ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশুসহ বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় আনলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি।
ধর্মরাজ উপ্রেতি আরও জানান, ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে আনুমানিক ৭ দশমিক ৯৫ বিলিয়ন রুপি প্রয়োজন হতে পারে।
ভোটেকোশী ও ত্রিশূলি নদীর বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা