সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৯ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারসহ চারটি অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। দেশটির ইতিহাসে এটাই প্রথমবার, কোনো সাবেক আইএসআই প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক আদালত–মার্শাল অনুষ্ঠিত হলো। ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান ছিলেন। ইমরান খানের […]

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান ফয়েজ হামিদের ১৪ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারসহ চারটি অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। দেশটির ইতিহাসে এটাই প্রথমবার, কোনো সাবেক আইএসআই প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক আদালত–মার্শাল অনুষ্ঠিত হলো।

ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান ছিলেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই সাবেক জেনারেল ২০২২ সালে খানের পতনের পর স্বেচ্ছায় অবসরে যান। তিনি বর্তমানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ চক্রের অন্যতম সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মাসব্যাপী আদালত–মার্শাল কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের ১২ আগস্ট, পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে। অভিযোগগুলোর মধ্যে ছিল—রাজনীতিতে সংশ্লিষ্টতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা, সরকারি ক্ষমতা ও সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন।

আইএসপিআর আরও জানায়, অভিযুক্ত ফয়েজ হামিদকে তার পছন্দের আইনজীবী নিয়োগের পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল এবং তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বন্ধ দরজার এ আদালত–মার্শালের কার্যক্রম প্রকাশ করা হয়নি বিধায় মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্য নয়।

তবে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, হামিদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার একটি পৃথক অভিযোগও বিবেচনাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অভিযোগটি ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভে তার সম্ভাব্য সম্পৃক্ততা সংক্রান্ত।

ফয়েজ হামিদের আইনজীবী মিয়ান আলি আশফাক জানিয়েছেন, তার মক্কেলকে ‘হাজার শতাংশ নির্দোষ’ দাবি করলেও, আদালত উল্টো সিদ্ধান্ত দিয়েছে। তিনি ব‌লেন, আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই তারা রায় সম্পর্কে জানতে পেরেছেন। রায়ের কপি হাতে পেয়েই তারা প্রথমে সেনাপ্রধানের কাছে আপিল করবেন, পরবর্তী ধাপে উচ্চতর আদালতে যাবে মামলাটি।

তিনি আশা প্রকাশ করেন, উচ্চতর ফোরামে তারা ন্যায়বিচার পাবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ