মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এর প্রভাবেই এক রাতের ব্যবধানে দেশটিতে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন নির্ধারিত দামে ডিজেলের মূল্য লিটারপ্রতি প্রায় ৫৪.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপিতে। একইভাবে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৮.৪০ রুপি। কেরোসিনের দামও বেড়ে লিটারপ্রতি ৪৫৭.৮০ […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এর প্রভাবেই এক রাতের ব্যবধানে দেশটিতে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
নতুন নির্ধারিত দামে ডিজেলের মূল্য লিটারপ্রতি প্রায় ৫৪.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপিতে। একইভাবে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৮.৪০ রুপি। কেরোসিনের দামও বেড়ে লিটারপ্রতি ৪৫৭.৮০ রুপিতে পৌঁছেছে। সংশোধিত এ দাম ঘোষণার পরপরই সারা দেশে কার্যকর করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তাছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সরকার বলছে, এই মূল্যবৃদ্ধি এড়ানোর কোনো সুযোগ ছিল না। দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক একে “অনিবার্য” সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর চাপ কমাতে লক্ষ্যভিত্তিক ভর্তুকি দেওয়া হবে।
সরকারি পরিকল্পনায় মোটরসাইকেল চালক, ক্ষুদ্র কৃষক ও পরিবহন খাতের জন্য বিশেষ সহায়তা রাখা হয়েছে। পাশাপাশি রেলপথ ব্যবহারকারী নিম্ন আয়ের যাত্রীদের জন্যও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত কয়েক সপ্তাহে ভোক্তাদের সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে।