খুলনার ডুমুরিয়া উপজেলায় ফজরের নামাজের আজান দিতে মসজিদে যাওয়ার পথে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কারিমুল ইসলাম ওই গ্রামের আবুল কাসেমের ছেলে। […]
খুলনার ডুমুরিয়া উপজেলায় ফজরের নামাজের আজান দিতে মসজিদে যাওয়ার পথে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কারিমুল ইসলাম ওই গ্রামের আবুল কাসেমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের আজান দিতে ভোরে বাড়ি থেকে বের হন কারিমুল ইসলাম। তবে নির্ধারিত সময়ে তিনি মসজিদে না পৌঁছালে মসজিদের ইমাম আব্দুল্লাহ তার খোঁজে বের হন।
পথে একটি পুকুরপাড়ে কারিমুল ইসলামকে রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফজরের আগে পথে দুর্বৃত্তদের সঙ্গে মুয়াজ্জিনের মুখোমুখি দেখা হয়। তারা আশঙ্কা করে তিনি তাদের চিনে ফেলেছেন, তাই তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।