কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যবর্তী মাঠে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। সেদিন রাত পর্যন্ত উত্তেজনা চললেও পুলিশ পরিস্থিতি […]
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যবর্তী মাঠে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। সেদিন রাত পর্যন্ত উত্তেজনা চললেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এর জেরে শনিবার সকালে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষ থামাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য এবং উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযান চলছে।