সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৯ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬

বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইলি বাহিনী, জনবল সংকটে ভেঙে পড়ার আশঙ্কা

ইরান ও লেবানন—দুই ফ্রন্টে একযোগে যুদ্ধ চালাতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনী বড় ধরনের জনবল সংকটে পড়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাহিনীর কার্যক্ষমতা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী বর্তমানে একাধিক ফ্রন্টে সক্রিয় রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত অভিযান এবং একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ—দুই […]

বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইলি বাহিনী, জনবল সংকটে ভেঙে পড়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান ও লেবানন—দুই ফ্রন্টে একযোগে যুদ্ধ চালাতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনী বড় ধরনের জনবল সংকটে পড়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাহিনীর কার্যক্ষমতা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী বর্তমানে একাধিক ফ্রন্টে সক্রিয় রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত অভিযান এবং একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ—দুই দিকেই চাপ সামলাতে হচ্ছে তাদের।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে চিফ অব স্টাফ এয়াল জামির পরিস্থিতির গভীরতা তুলে ধরেন। তিনি একাধিক সতর্ক সংকেত উল্লেখ করে জানান, খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালনে সমস্যায় পড়তে পারে।

জামিরের মতে, বর্তমান সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন কিছু আইন প্রণয়ন প্রয়োজন। এর মধ্যে বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থা জোরদার, রিজার্ভ ডিউটির কাঠামো শক্তিশালী করা এবং সামরিক সেবার মেয়াদ বাড়ানোর মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়লে যে কোনো দেশের সামরিক বাহিনীর ওপর চাপ বাড়ে। ইসরাইলের ক্ষেত্রেও সেই বাস্তবতাই এখন স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ