সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৩৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামে এক অয়েল মিল মালিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সোনাগাজী পৌর শহরের ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন। জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে নিজ প্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে অকটেন […]

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামে এক অয়েল মিল মালিকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সোনাগাজী পৌর শহরের ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।

জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে নিজ প্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করেন মাসুদ। এ সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। ফারুক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজনরা জানান, পরীক্ষামূলক এই প্রক্রিয়া চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ