সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:৫৩ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার মসজিদের ইমাম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মামলার […]

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার মসজিদের ইমাম
জেলা প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মসজিদে দায়িত্ব পালনকালে পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে রাতে মসজিদসংলগ্ন কক্ষে নিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ১৭ জুলাই নিজের বাসায় নিয়ে আবারও ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার আশ্বাস দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পর গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বিশ্বম্ভরপুর থানায় এটি নথিভুক্ত করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে হাজির করা হবে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ