সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:০০ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

ভরদুপুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠলো পুকুরে

নাটোরের সিংড়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো প্রবাসী আব্দুল মমিনের ছেলে ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা সম্পর্কে আপন দুই ভাই। জানা গেছে, দুই ভাই তাদের […]

ভরদুপুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠলো পুকুরে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নাটোরের সিংড়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো প্রবাসী আব্দুল মমিনের ছেলে ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

জানা গেছে, দুই ভাই তাদের পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে থাকত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তারা। অনেকক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ