সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৪:২৯ পূর্বাহ্ন, ২৫ আগস্ট ২০২৫

মায়ের বকুনিতে অভিমান, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

মায়ের বকুনিতে অভিমান করে ইঁদুর মারার বিষপানে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রাজধানীর মুগদায় রোববার (২৪ আগস্ট) রাত পৌনে ১২টার দিকের এ ঘটনায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত সামিয়া উত্তর মান্ডা এলাকার বাসিন্দা […]

মায়ের বকুনিতে অভিমান, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মায়ের বকুনিতে অভিমান করে ইঁদুর মারার বিষপানে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রাজধানীর মুগদায় রোববার (২৪ আগস্ট) রাত পৌনে ১২টার দিকের এ ঘটনায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত সামিয়া উত্তর মান্ডা এলাকার বাসিন্দা আজিজুল হকের মেয়ে। সে মুগদা মাল্টিমিডিয়া স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

সামিয়ার ভাই সাহিম জানান, ‘আমার বোনটা স্বভাবে একটু রাগী ছিল। গত রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দেন। এতে অভিমান করে সামিয়া ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানিয়ে দেন, আর বাঁচানো সম্ভব নয়’।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, শিক্ষার্থীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মুগদা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ