সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০০ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে দেওয়া তাঁর বার্তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বার্তায় ট্রাম্প রমজানকে আত্মশুদ্ধি, আধ্যাত্মিক নবায়ন এবং সৃষ্টিকর্তার অসীম নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই পবিত্র মাসে রোজা পালন ও প্রার্থনার মাধ্যমে […]

মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে দেওয়া তাঁর বার্তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বার্তায় ট্রাম্প রমজানকে আত্মশুদ্ধি, আধ্যাত্মিক নবায়ন এবং সৃষ্টিকর্তার অসীম নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই পবিত্র মাসে রোজা পালন ও প্রার্থনার মাধ্যমে মুসলমানরা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং সহমর্মিতা, দয়া, নম্রতা ও মানবিক মূল্যবোধকে নতুন করে জাগ্রত করে।

তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের জন্য রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা তাঁর প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। ট্রাম্প বলেন, কোনো ধরনের ভয়ভীতি, নিপীড়ন বা বৈষম্য ছাড়াই যেন প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উপাসনা করতে পারে, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে শুভকামনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই পবিত্র মাস যেন সবার জীবনে শান্তি, আনন্দ, ঐক্য ও কল্যাণ বয়ে আনে—এটাই তাঁর প্রত্যাশা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলোতে আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের উৎসবের মধ্য দিয়ে রমজানের সমাপ্তি ঘটবে।

সূত্র: সামা টিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ