সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:৫৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

শিক্ষার্থী কমছে, অর্থসংকটে বন্ধ ১১৫৬ স্কুল—যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় নতুন পরিকল্পনা

শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে। করোনা মহামারির পর এক বছরে এটিই সর্বোচ্চসংখ্যক স্কুল বন্ধের ঘটনা। শিক্ষার্থী কমার তুলনায় স্কুল বন্ধের হার কম থাকায় আগামী দিনগুলোতে আরও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী স্কুল পুনর্বিন্যাস, ব্যয় সংকোচন এবং […]

শিক্ষার্থী কমছে, অর্থসংকটে বন্ধ ১১৫৬ স্কুল—যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় নতুন পরিকল্পনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে। করোনা মহামারির পর এক বছরে এটিই সর্বোচ্চসংখ্যক স্কুল বন্ধের ঘটনা। শিক্ষার্থী কমার তুলনায় স্কুল বন্ধের হার কম থাকায় আগামী দিনগুলোতে আরও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী স্কুল পুনর্বিন্যাস, ব্যয় সংকোচন এবং পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের মতো পরিকল্পনা নিচ্ছে বিভিন্ন স্কুল জেলা।

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী কমেছে ১৪ লাখের বেশি। দেশটির মোট সরকারি স্কুলশিক্ষার্থীর প্রায় ৩ শতাংশ এই সংখ্যা। জন্মহার কমে যাওয়া, অভিবাসন নীতিতে কঠোরতা এবং বেসরকারি স্কুল ও বাড়িতে পড়াশোনার প্রবণতা বৃদ্ধিকে শিক্ষার্থী কমার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ভালেহো শহরের একটি স্কুল জেলার পরিস্থিতি এই সংকটের চিত্র তুলে ধরছে। গত দুই দশকে ওই এলাকায় শিক্ষার্থী সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০০৬ সালে সেখানে শিক্ষার্থী ছিল প্রায় ১৮ হাজার। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩০০ জনে। অর্থসংকট মোকাবিলায় ২০২৫ সাল থেকে ওই স্কুল জেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

শিক্ষার্থী কমে যাওয়া ও অর্থসংকট সামাল দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল জেলা নতুন পরিকল্পনা গ্রহণ করছে। শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুল পুনর্বিন্যাস, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার এবং নতুন শিক্ষক নিয়োগ ও তাঁদের ধরে রাখার উদ্যোগ রয়েছে এসব পরিকল্পনায়।

ভালেহো শহরে তরুণ পরিবারগুলোকে আকৃষ্ট করতে পুরোনো স্কুল সংস্কারের পাশাপাশি ফিলিপিনো পরিবারের শিশুদের জন্য তাগালগ ভাষার একটি স্কুল চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে শিক্ষার মান বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এসব উদ্যোগের লক্ষ্য।

তবে স্কুল বন্ধ করলেই যে প্রত্যাশিত অর্থ সাশ্রয় হচ্ছে, তা নয়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াত ব্যয়, কর্মীদের ক্ষতিপূরণ এবং বন্ধ হয়ে যাওয়া ভবনের নিরাপত্তা খরচ বেড়ে যাচ্ছে। নতুন স্কুলে স্থানান্তরের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর চাপও বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, স্কুল বন্ধের প্রভাব অনেক শিক্ষার্থীর পড়াশোনায় দীর্ঘস্থায়ী ক্ষতি তৈরি করতে পারে। শিক্ষার্থী সংখ্যা কমা এবং আর্থিক সংকট অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভবিষ্যতে আরও স্কুল বন্ধ ও শিক্ষক-কর্মচারী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।

সূত্র: আরটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ