সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:৪১ অপরাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলের নিকটবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.০। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তজুড়ে অবস্থিত একটি দুর্গম এলাকায় কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিক […]

যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলের নিকটবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.০।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তজুড়ে অবস্থিত একটি দুর্গম এলাকায় কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের পর স্থানীয় ৯১১ নম্বরে দু’টি কল আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কম্পন অনুভবের কথা জানিয়েছেন।

কানাডিয়ান ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পটি যে এলাকায় আঘাত হানে, তা পাহাড়ি ও জনবসতি তুলনামূলক কম। অধিকাংশ মানুষই তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

গার্ডিয়ানের খবরে আরও বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ