সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:১৬ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। সফরটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে […]

‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। সফরটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য না করে ভিন্নধর্মী কূটনৈতিক ভঙ্গিতে জবাব দেন।

চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।”

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমের প্রশংসা করে তিনি আরও বলেন, “দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।”

রাষ্ট্রদূতের এই মন্তব্যকে অনেকেই কূটনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। তবে তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের একটি বার্তাও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যদিও বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য, অর্থনৈতিক সহযোগিতা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে।

পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গুরুত্ব ক্রমশ বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন শক্তিধর দেশের নজর এখন ঢাকার কূটনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ