যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক বৈঠককে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো শহরকে কার্যত কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শহরজুড়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ কমান্ডো ইউনিটের সদস্যরাও রয়েছেন। বহুমাত্রিক নিরাপত্তা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক বৈঠককে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো শহরকে কার্যত কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শহরজুড়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ কমান্ডো ইউনিটের সদস্যরাও রয়েছেন। বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে একদিনের জন্য স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে বৈঠক সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি এলাকা রেড জোনে প্রবেশের সব সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, বৈঠকে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছেন। তবে কারা উপস্থিত আছেন এবং বৈঠকের এজেন্ডা কী—এ বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ একটি কূটনৈতিক মুহূর্ত। কয়েক সপ্তাহের টানা প্রচেষ্টার পর এই বৈঠকের পথ তৈরি হয়েছে, যদিও শেষ মুহূর্তে কিছু নাটকীয় জটিলতা দেখা দিয়েছিল।
প্রাথমিকভাবে বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লজিস্টিক সমস্যার কারণে তা একদিন পিছিয়ে আগামীকালের জন্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা আশা করছেন, এই আলোচনা থেকে ইতিবাচক কোনো অগ্রগতি আসতে পারে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: আলজাজিরা