ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির জন্য পাঁচটি শর্ত সামনে এনেছে ইরান—এমন তথ্য জানিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যেই আলোচনার বিষয়টি সামনে আসে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই কঠোর শর্তগুলো দিয়েছে। […]
ছবি: সংগৃহীত
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির জন্য পাঁচটি শর্ত সামনে এনেছে ইরান—এমন তথ্য জানিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যেই আলোচনার বিষয়টি সামনে আসে।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই কঠোর শর্তগুলো দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান চায়—যুদ্ধ যেন পুনরায় শুরু না হয়, সে বিষয়ে নিশ্চয়তা। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এমন একটি নতুন ব্যবস্থার দাবি জানিয়েছে, যাতে ওই জলপথ কার্যত তাদের নিয়ন্ত্রণে থাকে।
এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের দাবি তুলেছে তেহরান। যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে দেশটি।
আরও একটি শর্ত হিসেবে ইরান অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা তাদের হস্তান্তরের দাবিও জানিয়েছে তারা।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরানও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।