সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৪৩ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬

রাত পোহালেই ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, বিশ্বদৃষ্টি ইসলামাবাদে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। এই উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে পাকিস্তান, ফলে ইসলামাবাদ এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে যাঁরা থাকছেন মার্কিন প্রতিনিধিদলের […]

রাত পোহালেই ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, বিশ্বদৃষ্টি ইসলামাবাদে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। এই উচ্চপর্যায়ের বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে পাকিস্তান, ফলে ইসলামাবাদ এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে যাঁরা থাকছেন

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে আলোচনায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পাশাপাশি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে পারেন।

ইসলামাবাদে কঠোর নিরাপত্তা

বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল সীমিত করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

সরকারি সূত্রের দাবি, বৈঠকটি রাজধানীর একটি উচ্চনিরাপত্তাসম্পন্ন গোপন স্থানে অনুষ্ঠিত হবে, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তান এখানে আয়োজক ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, এবং তাদের মূল লক্ষ্য হলো কার্যকর ফলাফল নিশ্চিত করা—কেবল আনুষ্ঠানিকতা নয়।

পাকিস্তান স্পষ্ট করেছে, এই উদ্যোগের উদ্দেশ্য কৃতিত্ব নেওয়া নয়; বরং দীর্ঘদিনের বৈরিতায় থাকা দুই পক্ষের মধ্যে বাস্তবসম্মত সংলাপের পথ তৈরি করা।

রাজধানীর রেড জোন এলাকাতেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আলোচনার মূল বিষয়

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ১০ দফা প্রস্তাব। এতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের দাবি রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ১৫ দফা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিত করা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ