সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২৪ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ […]

রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরের দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী, শিশুসহ মোট ৯ জন দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের শরীর ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকি আহতদের শরীর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ