সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৭ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির অভিযোগ, ইরানকে দেওয়া হয়েছে মার্কিন ঘাঁটির গোয়েন্দা তথ্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানের কাছে সরবরাহ করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাশিয়ার স্যাটেলাইট মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি, চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটি এবং উপসাগরজুড়ে থাকা তেল স্থাপনাগুলোর ওপর নজরদারি চালাচ্ছিল। […]

রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির অভিযোগ, ইরানকে দেওয়া হয়েছে মার্কিন ঘাঁটির গোয়েন্দা তথ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানের কাছে সরবরাহ করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাশিয়ার স্যাটেলাইট মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি, চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটি এবং উপসাগরজুড়ে থাকা তেল স্থাপনাগুলোর ওপর নজরদারি চালাচ্ছিল।

জেলেনস্কির দাবি, এই তথ্যগুলো পরবর্তীতে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যা সম্ভাব্য হামলায় সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করলেও ইউক্রেন যেন রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে পারে, সে বিষয়ে কাজ করছে তার সরকার।

বিবিসির এক প্রশ্নের জবাবে জেলেনস্কি জানান, বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং যুদ্ধ পরিচালনায় তাৎক্ষণিক কোনো ঘাটতি নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ