যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং আকর্ষণীয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আকাশ রহমান এবং এশা রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
পিকনিক কমিটির নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি মোমেন সরকার ও সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী। আয়োজনের আহ্বায়ক ছিলেন চাঁদ মিয়া এবং সদস্য সচিব ছিলেন মো. আসাদুজ্জামান ভূইয়া শাহীন। সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান বকসি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জহিরুল হক।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল আশা গ্রুপ। এছাড়া নাইম এস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরীসহ আরও অনেকে পৃষ্ঠপোষকতা করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন আহমদ, ওয়াদুদ ভূইয়া, কামরুজ্জামান, ফরিদ আহমেদ, শাহীন, বিপ্লব, রশিদ, কবির, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি জালাল উদ্দিন এবং আব্দুর রাজ্জাক।
বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গাজীপুর সোসাইটির সভাপতি মোমেন সরকার বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সদস্যদের মতামত ও পরামর্শ নিয়ে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।”
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ বলেন, “প্রবাসে থেকেও বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।”
বিশেষ অতিথি প্রকৌশলী আকাশ রহমান বলেন, “প্রবাসে অবস্থান করেও গাজীপুরবাসী এবং দেশের অসহায় মানুষের পাশে থাকতে তারা সবসময় কাজ করবেন। তিনি জানান, আশা ফাউন্ডেশনের মাধ্যমে পিছিয়ে পড়া ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কোলাহলমুক্ত পরিবেশে দিনভর আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মরিয়ম মরিয়া, অর্ণব, শান্তুনু, মনির ও দাউদ।
আয়োজকদের ভাষ্য, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।