লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। ইসরাইলি কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানায়, নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে হবে। তাদের ভাষায়, এটি বাসিন্দাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই দেওয়া নির্দেশ। বার্তায় আরও বলা হয়, হিজবুল্লাহর […]
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির অন্তত ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।
ইসরাইলি কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানায়, নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে হবে। তাদের ভাষায়, এটি বাসিন্দাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই দেওয়া নির্দেশ।
বার্তায় আরও বলা হয়, হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা যেকোনো সামরিক অবকাঠামোর কাছাকাছি অবস্থান করলে তা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সতর্কবার্তা সাধারণত সম্ভাব্য সামরিক অভিযানের আগে দেওয়া হয়ে থাকে। ফলে লেবাননের ওই অঞ্চলগুলোতে বড় ধরনের হামলার আশঙ্কা আরও বেড়েছে।
চলমান সংঘাতে লেবানন সীমান্ত ইতোমধ্যেই অস্থির হয়ে উঠেছে। নতুন এই নির্দেশনার ফলে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।