সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
২:৪৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬

শরীর ভেদ করে ঢুকে গেল লোহার রড, তবু হেঁটে ফিরলেন যুবক

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ৩২ বছর বয়সী ডেভিড সিফাল্ডি। পাহাড় থেকে পড়ে তার শরীর ভেদ করে একটি স্টিলের ট্রেকিং পোল ঢুকে গেলেও তিনি প্রায় ১০ মাইল হেঁটে নিরাপদ স্থানে পৌঁছান। স্থানীয় সময় সম্প্রতি মন্টানার সর্বোচ্চ পর্বত গ্রানাইট পিক-এ ট্রেকিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ে ওঠার সময় […]

শরীর ভেদ করে ঢুকে গেল লোহার রড, তবু হেঁটে ফিরলেন যুবক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ৩২ বছর বয়সী ডেভিড সিফাল্ডি। পাহাড় থেকে পড়ে তার শরীর ভেদ করে একটি স্টিলের ট্রেকিং পোল ঢুকে গেলেও তিনি প্রায় ১০ মাইল হেঁটে নিরাপদ স্থানে পৌঁছান।

স্থানীয় সময় সম্প্রতি মন্টানার সর্বোচ্চ পর্বত গ্রানাইট পিক-এ ট্রেকিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ে ওঠার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার ৪৪ ইঞ্চি লম্বা স্টিল-টিপড ট্রেকিং পোলটি বাম বগল দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়।

সৌভাগ্যবশত, লোহার রডটি তার ফুসফুস বা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করেনি। পেশায় ক্ষত পরিচর্যা বিশেষজ্ঞ (ওয়াউন্ড কেয়ার নার্স) হওয়ায় ডেভিড নিজেই দ্রুত নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে বুঝতে পারেন যে আঘাতটি গুরুতর হলেও তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী নয়।

তার সঙ্গে থাকা বন্ধুরা জরুরি উদ্ধারকারী দল ডাকতে চাইলে তিনি তাতে রাজি হননি। বরং নিজেই পাহাড় থেকে নিচে নেমে আসার সিদ্ধান্ত নেন। পরে স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষকে পরিস্থিতি জানানো হয়।

এরপর ডেভিড ও তার সঙ্গীরা পাথুরে পথ, বরফাচ্ছন্ন এলাকা এবং দুর্গম পাহাড়ি রুট অতিক্রম করে প্রায় ছয় ঘণ্টা ধরে হাঁটেন। ট্রেইলহেডে পৌঁছানোর সময় দেখা যায়, শরীরে লোহার রড গেঁথে থাকা অবস্থায় তিনি প্রায় ১০ মাইল পথ অতিক্রম করেছেন এবং প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে এসেছেন।

স্থানীয় উদ্ধারকারী দল জানায়, ডেভিড নিজেই উদ্ধার সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে তাকে গাড়িতে করে একটি স্থানীয় ক্লিনিকে এবং সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। কাকতালীয়ভাবে সেটি ছিল সেই হাসপাতাল, যেখানে তিনি নার্স হিসেবে কর্মরত।

হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা সফলভাবে তার শরীর থেকে লোহার রডটি অপসারণ করেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং কয়েক দিনের মধ্যেই নিজের কর্মস্থলে কাজে ফিরে যান।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ