সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান। রেজায়ি বলেন, ট্রাম্পের পরস্পরবিরোধী […]

শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান।

রেজায়ি বলেন, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তাঁর দাবি, মার্কিন প্রেসিডেন্ট কখনো আলোচনার বিরোধিতা করছেন, আবার কখনো আলোচনায় বসার প্রস্তুতির কথা বলছেন।

‘শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা নয়’

ইরানের এই কর্মকর্তা বলেন, তেল ও সমুদ্রপথ ঘিরে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বদলে গেছে। তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা পরিস্থিতির পরিবর্তনের গতিকে থামাতে পারবে না।

রেজায়ির ভাষ্য, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না।

আলোচনায় আগ্রহ ট্রাম্পের

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানান। কয়েক সপ্তাহ ধরে তিনি বলে আসছিলেন, যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করার সময় এখনো আসেনি। তবে সর্বশেষ বক্তব্যে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

তবে ট্রাম্পের এ অবস্থানের পরই ইরানের পক্ষ থেকে শর্তসাপেক্ষে আলোচনার বিষয়টি স্পষ্ট করা হলো। ফলে দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ