সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৩ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। […]

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ইচ্ছার কথা উল্লেখ করেছেন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ ইসলাম বলেন, তার ব্যক্তিগত বক্তব্য এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন এবং তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাই তিনি কী বলছেন, সেটি নয়; বরং বিদ্যমান আইনি প্রক্রিয়াই এখানে গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে। আন্তর্জাতিক আইন, বিদ্যমান প্রটোকল এবং বন্দি প্রত্যর্পণ বা সংশ্লিষ্ট আইনি কাঠামোর আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার জন্য সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন অভিযোগ—যেমন দুর্নীতি, খুন ও গুমের—সুষ্ঠু ও স্বচ্ছ বিচার দেশের মাটিতেই হওয়া উচিত। সরকারের লক্ষ্যও সেটিই।

ভারত সরকারের সহযোগিতা বা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা, এবং সেই ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা সম্পৃক্ত রয়েছে এবং সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ