সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২৯ অপরাহ্ন, ২৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য […]

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা  হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকজন পলাতক আসামিকে বিভিন্ন দেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর ২৭ মে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফেরত আনা হয়েছে।

এ ছাড়া ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়ার কথা সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির আওতায় সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে দেশটির সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর পাশাপাশি গত ৪ আগস্ট আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংসদে জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে পলাতক অন্যান্য অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের কূটনৈতিক মিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার।

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে চলমান মামলার আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ