সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৫৩ অপরাহ্ন, ১২ আগস্ট ২০২৬

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার প্রয়োজনীয় সব আইনি অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে […]

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার প্রয়োজনীয় সব আইনি অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার কথা। তার ভাষ্য, বাংলাদেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়।

ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন এবং সম্প্রতি সেখানে সংবাদ সম্মেলনও করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে এসব বিষয় ভারতকে আন্তরিকভাবে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাকিবকে নিয়ে তথ্য উপদেষ্টার মন্তব্য

ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গেও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন। তবে শেখ হাসিনার সঙ্গে যারা রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন বা এখনো রয়েছেন, তাদের কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, “যিনি শেখ হাসিনার সঙ্গে এলাইন্ড হয় এবং এখনো এলাইন্ড থাকেন, তিনি পচে যাওয়া মানুষ।”

তবে সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। দেশে ফিরলে সাকিবকেও আদালতের মুখোমুখি হতে হবে এবং তার আইনি অধিকার নিশ্চিত করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

‘র’-প্রধানের ঢাকা সফর নিয়ে মন্তব্য

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘র’-প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন এবং এটি তার একটি সফর। এ সময় বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তার বৈঠক হয়েছে।

এ নিয়ে অতিরিক্ত জল্পনা বা গোপনীয়তার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক।

শিক্ষার্থীদের জুলাই জাদুঘর পরিদর্শনের উদ্যোগ

এদিকে দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে নতুন উদ্যোগের কথাও জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাসে এক দিন জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ