সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৪৩ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজার এলাকার ওয়াহেদের মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী শারমীন সুলতানা (৩০) ওই এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের স্ত্রী। তার স্বামী […]

সাতক্ষীরায় নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজার এলাকার ওয়াহেদের মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী শারমীন সুলতানা (৩০) ওই এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের স্ত্রী। তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে এক কিশোরী শারমীনকে ডাকতে তাদের বাড়িতে যায়। এ সময় বাড়ির ভেতরে গিয়ে তাকে দগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি বাড়ির রান্নাঘর এলাকা থেকে পাওয়া গেছে বলে জানা গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলার আগুন নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি ও ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ