সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৯:৫৯ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আটক ৩

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় পুলিশের একটি ফাঁড়িতে হামলা, আটক আসামিকে ছিনিয়ে নেওয়া এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। তারা হলেন ধুলিহর সানাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে কিসমত আলী (৪৩), একই গ্রামের ফয়েজ […]

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আটক ৩
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় পুলিশের একটি ফাঁড়িতে হামলা, আটক আসামিকে ছিনিয়ে নেওয়া এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। তারা হলেন ধুলিহর সানাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে কিসমত আলী (৪৩), একই গ্রামের ফয়েজ আলীর ছেলে আশিকুজ্জামান (২৫) এবং জিহাদ আলীর ছেলে ইমদাদুল ইসলাম (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বেতনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় আটক কিসমত আলীকে ছাড়িয়ে নিতে একদল লোক ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন।

এ ঘটনায় ওইদিন রাতেই পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরা আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে দায়িত্বপ্রাপ্ত বিচারক নাজমুন্নাহার আগামী রোববার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার বেতনা নদী থেকে মাটি লুটের ঘটনায় একজনকে আটক করার পর তাকে ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ