যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন এবং বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আবারও খতিয়ে দেখা হবে। সান ডিয়েগোর ওই ইসলামিক সেন্টারে দুই কিশোর সন্দেহভাজন হামলাকারীর গুলিতে তিনজন নিহত হন। পরে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন এবং বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আবারও খতিয়ে দেখা হবে।
সান ডিয়েগোর ওই ইসলামিক সেন্টারে দুই কিশোর সন্দেহভাজন হামলাকারীর গুলিতে তিনজন নিহত হন। পরে হামলাকারী সন্দেহে থাকা দুই তরুণ কাছাকাছি একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, মসজিদে এ নিয়ে ব্রিফিং চলছে এবং ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তিনি আরও জানান, তারা আরও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
একই ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটিও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মসজিদের ভেতরে থাকা শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে, আর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।