সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১১:৫৬ পূর্বাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে তিন প্রবীণের মরদেহ উদ্ধার, দরজায় রহস্যময় চিরকুট

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মাউন্ট হলি এলাকার একটি বাড়ি থেকে তিন প্রবীণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বাড়িটির সামনের দরজায় অস্বাভাবিক একটি চিরকুট দেখতে পেয়ে এক ডাককর্মী পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। বার্লিংটন কাউন্টি প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাড়ির দরজায় টেপ দিয়ে সাঁটানো চিরকুটে লেখা ছিল, ‘ভেতরে ৯১১’। এতে দুটি বিষণ্ন মুখও […]

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে তিন প্রবীণের মরদেহ উদ্ধার, দরজায় রহস্যময় চিরকুট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মাউন্ট হলি এলাকার একটি বাড়ি থেকে তিন প্রবীণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বাড়িটির সামনের দরজায় অস্বাভাবিক একটি চিরকুট দেখতে পেয়ে এক ডাককর্মী পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

বার্লিংটন কাউন্টি প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাড়ির দরজায় টেপ দিয়ে সাঁটানো চিরকুটে লেখা ছিল, ‘ভেতরে ৯১১’। এতে দুটি বিষণ্ন মুখও আঁকা ছিল, যেগুলোর চোখের জায়গায় ক্রস চিহ্ন দেওয়া ছিল।

চিরকুটটি দেখে ডাককর্মী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা বাড়িতে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এক প্রতিবেশীর দাবি, বাড়ির ভেতরে প্রচুর রক্ত ছড়িয়ে ছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্বজনদের অবহিত করার পর তাদের পরিচয় জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত্যুর কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ সপ্তাহান্তে বার্লিংটন কাউন্টির চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ে মরদেহগুলোর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেশী ডেভিড ব্যাবকক জানান, তাঁর ধারণা ছিল, বাড়িটিতে ষাটের কোঠায় বয়সী দুই ভাই ও এক বোন বসবাস করতেন। তবে উদ্ধার হওয়া তিনজনই ওই বাসিন্দা কি না, তা তিনি নিশ্চিত নন। তাঁর ভাষ্য, ওই ব্যক্তিরা বন্ধুসুলভ ছিলেন এবং প্রতিবেশীদের কখনো বিরক্ত করতেন না।

অন্য এক প্রতিবেশী জানান, তিনি বাড়িটিতে কেবল একজন পুরুষকে আসা-যাওয়া করতে দেখেছেন। তাঁর ধারণা ছিল, ওই ব্যক্তিই সেখানে একা থাকতেন।

মাউন্ট হলি পুলিশের প্রধান ক্লিফোর্ড স্পেনসার এক বিবৃতিতে বলেন, এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগজনক। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র: আওয়াজবিডি, বার্লিংটন কাউন্টি প্রসিকিউটর কার্যালয়

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ