সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:১৪ অপরাহ্ন, ১৮ আগস্ট ২০২৬

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত পৌনে ১২টার দিকে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কিছুক্ষণ […]

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাত পৌনে ১২টার দিকে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। এ বিষয়ে আপাতত এর বেশি তথ্য দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টিপু।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন।

২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতার মধ্যে ছিলেন। চলতি বছরের ২৭ মে হুইলচেয়ারে করে স্বজনেরা তাকে আদালতে নিয়ে যান, যাতে তিনি কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে পারেন।

দীর্ঘদিনের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চার সঙ্গে যুক্ত তৌফিক নেওয়াজের মৃত্যুতে পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ