সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৫৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬

অপতথ্য মোকাবিলায় কঠোর আইন প্রয়োগের তাগিদ প্রেস সচিবের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে ব্যাপক অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। মিথ্যা তথ্য প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে […]

প্রেস সচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে ব্যাপক অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। মিথ্যা তথ্য প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, নির্বাচন ও গণভোট সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপতথ্য মোকাবিলায় সরকারের সক্ষমতা সীমিত হলেও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম নিয়মিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নাম-বেনামে ইউটিউব চ্যানেল খুলে অপতথ্য ছড়াচ্ছে, যা উদ্বেগজনক।

শফিকুল আলম বলেন, অপতথ্য শুধু নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে না, বরং রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতার জন্যও হুমকি তৈরি করে। এ কারণে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ