সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন […]

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।

তদন্ত কমিটিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি ত্রুটি নিরসন এবং উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করবে কমিটি।

এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাবও নিরূপণ করা হবে। সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশও করবে কমিটি।

যেভাবে দেখা দেয় ত্রুটি

চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটির।

বোর্ডিং শেষে উড়োজাহাজটি পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সতর্কসংকেত দেখতে পান পাইলট। নিরাপত্তার স্বার্থে তখন উড্ডয়ন বাতিল করা হয়।

পরে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত করা হয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রাত ১১টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

শুক্রবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ