সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৪১ অপরাহ্ন, ৮ মে ২০২৬

আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু: ভিনগ্রহে প্রাণ নিয়ে কী বলছে পেন্টাগনের নথি

আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে বহুদিনের কৌতূহলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন তাদের গোপন নথি প্রকাশ শুরু করেছে। শুক্রবার প্রকাশিত এসব নথিতে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ের অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার বিবরণ উঠে এসেছে। পেন্টাগন, এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট ও নাসার নথিতে উড়ন্ত সসার, ডিস্ক আকৃতির বস্তু এবং উজ্জ্বল কমলা গোলকের মতো […]

আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু: ভিনগ্রহে প্রাণ নিয়ে কী বলছে পেন্টাগনের নথি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে বহুদিনের কৌতূহলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন তাদের গোপন নথি প্রকাশ শুরু করেছে। শুক্রবার প্রকাশিত এসব নথিতে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ের অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার বিবরণ উঠে এসেছে।

পেন্টাগন, এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট ও নাসার নথিতে উড়ন্ত সসার, ডিস্ক আকৃতির বস্তু এবং উজ্জ্বল কমলা গোলকের মতো রহস্যময় ঘটনার উল্লেখ রয়েছে। এসব তথ্য প্রকাশের পর ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দীর্ঘদিন গোপন থাকা এসব নথি নিয়ে মানুষের মধ্যে নানা জল্পনা ছিল। এখন জনগণ নিজেরাই তথ্য দেখে সিদ্ধান্ত নিতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নথি প্রকাশকে সমর্থন জানিয়ে বলেন, আগের প্রশাসনগুলো এ বিষয়ে স্বচ্ছ ছিল না। নতুন প্রকাশিত নথি ও ভিডিও মানুষকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে।

কী আছে নথিতে?

পেন্টাগনের ওয়েবসাইটে ১৬০টির বেশি ফাইল প্রকাশ করা হয়েছে। সেখানে ইউএফওকে “আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা” বা ইউএপি নামে উল্লেখ করা হয়েছে।

১৯৪৭ সালের একটি নথিতে “উড়ন্ত ডিস্ক” দেখার ধারাবাহিক প্রতিবেদন রয়েছে। আর ১৯৪৮ সালের একটি টপ সিক্রেট বিমানবাহিনীর গোয়েন্দা প্রতিবেদনে “অজ্ঞাত বিমান” ও “উড়ন্ত সসার” দেখার বর্ণনা পাওয়া যায়।

সবচেয়ে আলোচিত প্রতিবেদনের একটি ২০২৩ সালের। সেখানে কয়েকজন সরকারি কর্মকর্তা আকাশে রহস্যময় কমলা রঙের গোলক দেখার কথা জানান। কেউ কেউ বলেন, বড় কমলা গোলক থেকে ছোট লাল গোলক বের হতে দেখা গেছে।

আরেক ঘটনায় দুই বিশেষ এজেন্ট একটি পাহাড়ি এলাকার কাছে স্থির অবস্থায় থাকা উজ্জ্বল কমলা গোলক দেখেন। প্রতিবেদনে সেটিকে জনপ্রিয় চলচ্চিত্র “লর্ড অব দ্য রিংস”-এর “আই অব সাওরন”-এর মতো দেখতে বলে বর্ণনা করা হয়েছে।

ভিনগ্রহী প্রযুক্তির প্রমাণ কি মিলেছে?

এত আলোচনা ও রহস্যের মধ্যেও পেন্টাগন জানিয়েছে, এখন পর্যন্ত ভিনগ্রহী প্রযুক্তি বা পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

২০২৪ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন বলেছিল, অধিকাংশ রহস্যময় ঘটনার পেছনে আবহাওয়া বেলুন, গোয়েন্দা বিমান বা স্যাটেলাইটের মতো সাধারণ ব্যাখ্যা রয়েছে।

তবু দীর্ঘদিনের গোপন নথি প্রকাশের ফলে ইউএফও এবং ভিনগ্রহী প্রাণ নিয়ে জনসাধারণের আগ্রহ আরও বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ