সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:৪৮ অপরাহ্ন, ৩ নভেম্বর ২০২৬

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’: আসিফ মাহমুদ

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। স্ট্যাটাসের সঙ্গে বিমানের […]

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ।

স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে বসে থাকা অবস্থায় তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।

তবে আসিফ মাহমুদ বা তাঁর সঙ্গে থাকা নেতারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে স্ট্যাটাসে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ টেনে দেওয়া এই স্ট্যাটাসে আসিফ মাহমুদ কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেননি তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ