সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:২০ পিএম, ৩০ অক্টোবর ২০২৬

পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত দল হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময়ের মধ্যে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন কয়েক গুণ বাড়বে বলেও মনে করেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ […]

পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত দল হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময়ের মধ্যে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন কয়েক গুণ বাড়বে বলেও মনে করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ।’ তাঁদের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়েই আগামী পাঁচ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ঢাকা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান নিয়েও অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় লোকজনকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানের নামে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন।

তিনি বলেন, আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে আবার বসার সুযোগ পাওয়া যেত। এখন বিকেলে দুই হাজার টাকা দিলে বসতে দেওয়া হচ্ছে বলে হকারদের জানানো হচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, যারা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে, নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে, নাকি দেশের জন্য কাজ করতে চাওয়া ব্যক্তিদের সমর্থন করবে—তা ভোটের সময়ই বোঝা যাবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ