সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

আল-আকসার ঐতিহাসিক স্থাপনা অপসারণের অভিযোগ, ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক স্থাপনা সরিয়ে ফেলার চেষ্টা করছে ইসরাইল—এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি দাবি করেছে, পবিত্র এই ধর্মীয় স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। হামাসের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার অজুহাতে আল-আকসা মসজিদ চত্বরের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। […]

আল-আকসার ঐতিহাসিক স্থাপনা অপসারণের অভিযোগ, ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক স্থাপনা সরিয়ে ফেলার চেষ্টা করছে ইসরাইল—এমন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি দাবি করেছে, পবিত্র এই ধর্মীয় স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার অজুহাতে আল-আকসা মসজিদ চত্বরের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর মধ্যে সর্বশেষ আলোচনায় এসেছে মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ‘মুসার গম্বুজ’।

সংগঠনটির মতে, এসব পদক্ষেপ কেবল ঐতিহাসিক স্থাপনার ক্ষতিই করবে না, বরং পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তারা অভিযোগ করে, আল-আকসার পরিচয় পরিবর্তনের মাধ্যমে সেখানে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা চলছে।

হামাস আরও জানায়, ফিলিস্তিনি জনগণ কোনোভাবেই এ ধরনের পদক্ষেপ মেনে নেবে না। তারা আল-আকসার ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়। হামাস বলেছে, আল-আকসা মসজিদকে ঘিরে চলমান কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, পবিত্র এই স্থানকে ঘিরে যেকোনো একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এর দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ