সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১০ পূর্বাহ্ন, ৯ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে নিহত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, ঘটনাটি মঙ্গলবার ঘটেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুপুরের দিকে ভবনের নিচতলায় হঠাৎ আগুন লাগে। অল্প সময়েই ধোঁয়া ও আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী তখন অফিসে দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ […]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে নিহত ২০
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, ঘটনাটি মঙ্গলবার ঘটেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুপুরের দিকে ভবনের নিচতলায় হঠাৎ আগুন লাগে। অল্প সময়েই ধোঁয়া ও আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী তখন অফিসে দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ কাজ শেষে বের হওয়ার প্রস্তুতিতে ছিলেন—এমন অবস্থায় আগুন ছড়িয়ে পড়ায় অনেকে আটকে পড়েন।

দমকলকর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভবনের ভেতরে আটকা পড়া বা নিহতদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছেন। কনড্রো জানান, উদ্ধার অভিযান এবং ভবন ঠান্ডা করার কাজ এখন তাদের প্রধান অগ্রাধিকার।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়, যারা খনি ও কৃষি খাতে আকাশ জরিপের জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহার করে। এটি জাপানি প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের স্থানীয় শাখা।

স্থানীয় কমপাস টিভির ভিডিওতে দেখা গেছে, অসংখ্য দমকলকর্মী ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। বেশ কয়েকটি দেহব্যাগ ভবন থেকে বের করা হয়, আর কিছু কর্মীকে পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে উপরের তলা থেকে নামতে দেখা যায়।

ঘটনা নিয়ে টেরা ড্রোন ইন্দোনেশিয়া বা তাদের মূল কোম্পানি এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র- আরব নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ