সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৫১ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

ইরানবিরোধী যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। রোববার রাতে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুরু থেকেই এটি চার সপ্তাহের একটি পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে ধরা হয়েছিল। আমাদের ধারণা ছিল, পুরো প্রক্রিয়াটি চার […]

ইরানবিরোধী যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। রোববার রাতে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুরু থেকেই এটি চার সপ্তাহের একটি পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে ধরা হয়েছিল। আমাদের ধারণা ছিল, পুরো প্রক্রিয়াটি চার সপ্তাহ কিংবা তার কাছাকাছি সময় নিতে পারে।

তিনি আরও বলেন, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ। সে কারণে অভিযানটি সম্পন্ন করতে চার সপ্তাহ প্রয়োজন হতে পারে—অথবা এর চেয়েও কম সময় লাগতে পারে।

ইরানিদের সঙ্গে ভবিষ্যতে আলোচনায় বসার সম্ভাবনার বিষয়েও তিনি ইঙ্গিত দেন। তবে সেই আলোচনা কবে হতে পারে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই। তারা এখন কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি—তোমাদের গত সপ্তাহেই আলোচনায় বসা উচিত ছিল, এই সপ্তাহে নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ