মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই নতুন উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তাহলে তারা ‘সময় নষ্ট করছে’। সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, […]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই নতুন উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তাহলে তারা ‘সময় নষ্ট করছে’।
সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকলেও তিনি সেটি মেনে নেবেন না।
ট্রাম্প বলেন, “খামেনির ছেলে দুর্বল। নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে।”
তিনি আরও বলেন, মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য নন। যুক্তরাষ্ট্র এমন একজন নেতাকে দেখতে চায়, যিনি ইরানে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, নতুন কোনো ইরানি নেতা যদি আগের নেতৃত্বের নীতি অনুসরণ করেন, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি থাকবে।