যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টায় আমেরিকানদের আর্থিক চাপ তার বিবেচনায় নেই। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার প্রধান ভাবনা একটাই—ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। হোয়াইট হাউস থেকে চীন সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টায় আমেরিকানদের আর্থিক চাপ তার বিবেচনায় নেই। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তার প্রধান ভাবনা একটাই—ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।
হোয়াইট হাউস থেকে চীন সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র ভাবি না। আমি কারো কথাই ভাবি না। আমি শুধু একটি বিষয় নিয়ে ভাবি—আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।”
যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কী প্রভাব পড়ছে, সেই প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও বলেন, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, শেয়ারবাজার এখন শক্তিশালী অবস্থানে আছে, তাই সাময়িক ওঠানামা নিয়ে অত চিন্তার কিছু নেই।
ট্রাম্প আরও বলেন, শেয়ারবাজারে অল্প ওঠানামা হলেও আমেরিকানরা যুদ্ধের গুরুত্ব বুঝবে। তার দাবি, সংঘাত শেষ হলে তেলের দামও দ্রুত কমে যাবে।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়ে উঠছে বলেই ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে। তার বক্তব্যে অর্থনৈতিক চাপের চেয়ে নিরাপত্তা ও পারমাণবিক ইস্যুকেই বেশি গুরুত্ব দেওয়ার বার্তা উঠে এসেছে।