সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২২ পিএম, ৩১ আগস্ট ২০২৬

ইরান একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’: ডোনাল্ড ট্রাম্প

ইরানকে ‘ব্যর্থ’ ও ‘মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সামরিক সক্ষমতা, অর্থনীতি ও রাজনৈতিক নেতৃত্বের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির এখন আর কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। একই সঙ্গে ইরানের নিজস্ব মুদ্রাব্যবস্থাও কার্যকর […]

ইরান একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে ‘ব্যর্থ’ ও ‘মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সামরিক সক্ষমতা, অর্থনীতি ও রাজনৈতিক নেতৃত্বের তীব্র সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির এখন আর কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। একই সঙ্গে ইরানের নিজস্ব মুদ্রাব্যবস্থাও কার্যকর অবস্থায় নেই বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান তার সৈন্য ও পুলিশ সদস্যদের বেতন দেওয়ার সক্ষমতাও হারিয়েছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, সেখানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে।

ইরানের বর্তমান নেতৃত্ব নিয়েও কঠোর মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দেশটির নেতৃত্বকে ‘সম্পূর্ণ বিশৃঙ্খল’ বলে বর্ণনা করে দাবি করেন, তারা সঠিকভাবে দেশের প্রতিনিধিত্ব করার অবস্থায় নেই।

পোস্টে ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের নেতৃত্ব বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে এবং শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে। রোববার যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন মোতায়েনের প্রস্তুতি হিসেবে ব্যবহৃত রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। এর জবাবে ইরান জর্ডানে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের নতুন করে করা মন্তব্য সামনে এলো। তবে ইরানের সরকার এখনো দেশটির রাষ্ট্রীয় কাঠামো ও সামরিক সক্ষমতা ভেঙে পড়ার মার্কিন দাবিকে স্বীকৃতি দেয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শাসনব্যবস্থা এখনো বহাল রয়েছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্রাম্পের বক্তব্যের সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ