সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৭ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিজবুল্লাহর

ইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে রোববার (২৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নাইম কাসেম বলেন, কোনো অবস্থাতেই হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না। ইসরাইলের আকাশ, স্থল ও নৌ আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং বন্দিদের […]

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে রোববার (২৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাইম কাসেম বলেন, কোনো অবস্থাতেই হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না। ইসরাইলের আকাশ, স্থল ও নৌ আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং বন্দিদের মুক্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, যদি লেবাননের দক্ষিণ অংশ ইসরাইলের দখলে চলে যায়, তাহলে দেশের আর কোনো অংশ নিরাপদ থাকবে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়নি। তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা একটি ইসরাইল-মার্কিন প্রকল্প, যা লেবাননের নয় বরং ইসরাইলের স্বার্থ রক্ষা করে।

নাইম কাসেম আরও বলেন, এক বছর ধরে লেবানন চুক্তির শর্ত মানলেও ইসরাইল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ লেবানন হারালে পুরো দেশই ঝুঁকির মুখে পড়বে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসনের পর হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাত শুরু হয়। প্রায় এক বছর পর ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বারবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হামলায় লেবাননে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিকসহ ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাত পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত এক বছরে লেবাননে প্রায় ১ হাজার ৬০০টি হামলা চালিয়েছে ইসরাইল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ