বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান ঢাকার সার্কিট রোড হাউজ রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসভবনে […]
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান ঢাকার সার্কিট রোড হাউজ রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৮টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারম্যান ওই বাসায় প্রবেশ করেন।
এই সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই ধারাবাহিক বৈঠকগুলো নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সংলাপ ও সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।