স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। সবাই সহযোগিতা করলে নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ।” রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “কোথাও যদি কোনো ধরনের ভোটার কার্ড চুরি বা অনিয়মের চেষ্টা হয়, […]
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। সবাই সহযোগিতা করলে নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কোথাও যদি কোনো ধরনের ভোটার কার্ড চুরি বা অনিয়মের চেষ্টা হয়, সঙ্গে সঙ্গে জানাবেন। আমি দ্রুত ব্যবস্থা নেবো।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসবমুখর এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তাই এখানকার নির্বাচন আরও সুন্দর ও বিশ্বাসযোগ্য হবে।”