সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:১৯ পিএম, ১ অক্টোবর ২০২৬

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন যাত্রা মিথিলার

অভিনয় ও উন্নয়নকর্মের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন এই পেশাগত যাত্রার খবর জানিয়েছেন মিথিলা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড […]

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন যাত্রা মিথিলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অভিনয় ও উন্নয়নকর্মের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন এই পেশাগত যাত্রার খবর জানিয়েছেন মিথিলা।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের কাজে নেতৃত্ব দেবেন।

মিথিলা জানান, প্রকল্পটির মূল কাজ প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য।

নিজের আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করতে চান মিথিলা। একই সঙ্গে তথ্য ও প্রমাণভিত্তিক গবেষণার মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে তিনি শিক্ষকতা শুরু করেছেন। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন তিনি।

শিক্ষার্থীদের বাস্তব জগতের বিভিন্ন ননপ্রফিট প্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াও তার শিক্ষকতার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মিথিলা।

দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মিথিলা জানান, তার পেশাগত যাত্রায় ব্র্যাকের অবদান অনেক। বিনোদন জগতের কাজের বাইরে তিনি প্রায় দুই দশক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণার সুযোগ ও দক্ষ গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নতুন দায়িত্বে আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে গবেষণা ও উন্নয়নমূলক কাজে কাজে লাগাতে চান এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ