সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩১ অপরাহ্ন, ১ এপ্রিল ২০২৬

কাতারের তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা, ২১ নাবিক উদ্ধার

কাতারের একটি তেলবাহী ট্যাংকারে বুধবার ভোরে ইরানের নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পর জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাতার এনার্জির লিজে পরিচালিত ‘অ্যাকুয়া ১’ নামের ট্যাংকারটি কাতারের জলসীমার মধ্যেই হামলার শিকার হয়। আঘাতের পর নাবিকরা দ্রুত জাহাজ […]

কাতারের তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা, ২১ নাবিক উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কাতারের একটি তেলবাহী ট্যাংকারে বুধবার ভোরে ইরানের নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পর জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাতার এনার্জির লিজে পরিচালিত ‘অ্যাকুয়া ১’ নামের ট্যাংকারটি কাতারের জলসীমার মধ্যেই হামলার শিকার হয়। আঘাতের পর নাবিকরা দ্রুত জাহাজ ত্যাগ করতে সক্ষম হন এবং উদ্ধারকারী দল তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।

কাতার এনার্জিও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং তেল ছড়িয়ে পড়ার মতো কোনো বড় ঝুঁকি তৈরি হয়নি।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের নৌ ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির দাবি, জাহাজটি ইসরাইলি মালিকানার সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

বিশ্লেষকদের মতে, কাতারের জলসীমায় এ ধরনের হামলা উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহন ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়বে।

সূত্র: বিবিসি নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ