সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

কাতারের সাবেক আমিরের সম্মানে ঢাকার সড়কের নামকরণ, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মৃতিকে সম্মান জানাতে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। […]

কাতারের সাবেক আমিরের সম্মানে ঢাকার সড়কের নামকরণ, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মৃতিকে সম্মান জানাতে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত একটি সড়ক নির্বাচন করে সেটির নাম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে করার জন্য তিনি আগের দিনই মৌখিক নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

এই ঘোষণা আসে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি প্রস্তাবের পর। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার আওতায় দেওয়া নোটিশে তিনি ঢাকায় কাতার দূতাবাসসংলগ্ন সড়কটির নাম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ-কাতার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কাতার শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘদিন ধরে দেশটি জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে আসছে।

তিনি উল্লেখ করেন, কাতারে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কাতার সরকার বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করে আসছে, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অন্যতম ভিত্তি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা সংকট তৈরি হলে কাতার নিজেও ঝুঁকির মুখে পড়েছিল। সেই কঠিন পরিস্থিতিতেও দেশটি সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং নিজেদের নাগরিকদের মতোই তাদের দেখভাল করেছে। এই মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ কাতারের প্রতি কৃতজ্ঞ।

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তার আমলেই বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে শেখ হামাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে ঢাকার একটি সড়কের নাম তার নামে রাখা হলে তা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে থাকবে।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই দিনে জাতীয় সংসদেও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ